রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা, উদ্ধার ২৩ নাবিক

সকাল সকাল ডেস্ক

মস্কো, ৭ অক্টোবর: রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে মঙ্গলবার ড্রোন এবং চালকবিহীন সামুদ্রিক যানের হামলায় আগুন ধরে গেল লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘আফ্রাম্যাক্স রিও’-তে। ট্যাঙ্কারটিতে ২৩ জন ক্রু সদস্য ছিলেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেউ আহত হননি। রুশ সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে। অন্য একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া ক্রু সদস্যরা ভারতীয় নাগরিক।

তাসের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, হামলার পর সোচির কাছে কৃষ্ণসাগরে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। খোলা সমুদ্রে অপরিশোধিত তেল জ্বলতে থাকে। আগুনের তীব্রতা কিছুটা কমার পর অগ্নিনির্বাপণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে মন্ত্রক। রাশিয়ার পরিবহণমন্ত্রী আন্দ্রেই নিকিতিন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় বাহিনী ও সরঞ্জাম প্রস্তুত রয়েছে।

ট্যাঙ্কারে হামলার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেন পরিবহণমন্ত্রী আন্দ্রেই নিকিতিন। পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ‘আফ্রাম্যাক্স রিও’-র সমস্ত ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার পর সিরিয়াস ফেডারেল টেরিটরির সমুদ্রসৈকতগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাতাস ও জলের গুণমানের উপর নজরদারি চালানো হচ্ছে। সিরিয়াস প্রশাসনের প্রধান দিমিত্রি প্লিশকিন জানিয়েছেন, দূষণের মাত্রা অনুমোদিত সীমার তুলনায় কয়েক গুণ কম রয়েছে। ফলে বর্তমানে জনস্বাস্থ্যের কোনও ঝুঁকি নেই।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More