ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল হাই কোর্টে বললেন – বরখাস্তের প্রক্রিয়া ‘সম্পূর্ণ অবৈধ’
ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারিভ-মিয়ারা হাই কোর্টে দায়ের করা আবেদনগুলির উত্তরে বলেছেন যে, সরকার তাঁকে পদ থেকে সরানোর পুরো প্রক্রিয়াটি “সম্পূর্ণ অবৈধ”।
সেপ্টেম্বরের শুরুতেই স্বস্তি, অনেকটাই সস্তা হয়ে গেল বাণিজ্যিক সিলিন্ডার
সামনেই উৎসবের মরশুম, তার আগে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল।
ইউক্রেন সংঘাতে ভারত ও চিনের প্রয়াস প্রশংসনীয় : ভ্লাদিমির পুতিন
ইউক্রেন সংঘাতে ভারত ও চিনের ভূমিকার প্রশংসা করলেন রাশিয়ার
দুই ম্যাচ সহজ জয়ের পর রায়ো ভ্যালেকানোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল বার্সিলোনা
মরসুমের প্রথম দুই ম্যাচে সহজ জয়ের পর হোঁচট খেল বার্সিলোনা। তৃতীয় ম্যাচে রায়ো ভ্যালেকানোর সঙ্গে ড্র করে তারা পয়েন্ট হারাল। রবিবার দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান ক্লাবটি।
পুতিনকে আলিঙ্গন, জিনপিংয়ের সঙ্গে খোশমেজাজে প্রধানমন্ত্রী মোদী
চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা কাউন্সিল (এসসিও) শিখর সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে খোশমেজাজে দেখা যায় মোদীকে। এসসিও শিখর সম্মেলনে পৌঁছনোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিঙ্গন করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, “রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের!”
আফগানিস্তানে ৬.৩ তীব্রতার ভূমিকম্প, মৃত ৬২২
কাবুল ও নয়াদিল্লি: পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত ৬২২ জন। আহত হয়েছেন কমপক্ষে ১,৫০০ জন। রবিবার মধ্যরাত ১২.৪৭ মিনিটে জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬.০।
চিনে পৌঁছলেন ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে
চিনে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রিয়াল মাদ্রিদ লা লিগায় শীর্ষে
সকাল সকাল ডেস্ক।মাদ্রিদ, ৩১ আগস্ট: লা লিগায় রিয়াল মাদ্রিদ তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে তারা মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে। এই জয় রিয়ালকে টানা তিন ম্যাচ জয়ের মাধ্যমে লিগের শীর্ষে নিয়ে গেছে।ম্যাচে মায়োর্কার ফরোয়ার্ড ভেদাত মুরিকি ১৮ মিনিটে গোল করেন, তবে রিয়াল ৩৭ মিনিটে আরদা গুলার এবং ৩৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলের মাধ্যমে ম্যাচ ঘুরে দাঁড়ায়। রিয়াল বলের ৫৮% সময় দখলে রেখে ১৭টি শট নিয়েছে, যার ৭টি লক্ষ্যে।
বারাসত এক নম্বর ব্লকে তৃণমূল সভাপতির ছেলের নাম অযোগ্য তালিকায়
সকাল সকাল ডেস্ক।বারাসত, ৩১ আগস্ট: বারাসত এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইছা হক সর্দারের ছেলে মহাম্মদ নিজামুল্লাহর নাম এসএসসির অযোগ্য তালিকায় এসেছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তিনি মন্তব্য করেননি। এই খবর প্রকাশ্যে আসার পর বিরোধীরা কটাক্ষ করেছেন। শীর্ষ আদালতের নির্দেশে শনিবার তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে ১৮০৪ জনের নাম থাকলেও নতুন করে আরও দু’জনের নাম যুক্ত হয়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০৬।