ইএফএল কাপ: চার বছর পর আবারও শিরোপা জিতল ম্যান সিটি
২০২০-২১ মরসুমে শেষবার ইএফএল কাপের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। দীর্ঘ ৫ বছর পর আবারও লিগ কাপের শিরোপা জিতল পেপ গার্দিওলার দল। রবিবার (২২ মার্চ) ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সিটি।
লা লিগার ম্যাচ জিতলো বার্সিলোনা
কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিক বার্সিলোনা রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে। তাদের একমাত্র গোলটি প্রথমার্ধে করেছেন রোনাল্দ আরাউহো।
লিগ ওয়ানে আবারও শীর্ষে উঠে এল পিএসজি, জয়ের নায়ক নুনো মেন্দেস
লিগ ওয়ানে আবারও শীর্ষে উঠে গেল পিএসজি। শনিবার (২১ মার্চ) রাতে নিসের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৪-০ গোলের বড় জয় পেল নিসের বিরুদ্ধে। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে জয়ের নায়ক হলেন নুনো মেন্দেস।
ইংলিশ প্রিমিয়ার লিগ: ব্রাইটনের মাঠে আবার হারল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল লিভারপুলকে, প্রতিপক্ষ ব্রাইটনের কাছে হেরে।
ইউনিয়ন বার্লিনকে উড়িয়ে জয়ের ধারায় ফিরল লিগ চ্যাম্পিয়নরা
বুন্ডেসলিগায় আগের দুইবারের দেখায় দু’বারই ড্র করেছিল বায়ার্ন মিউনিখ। এবার আর তা হয়নি। দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ইউনিয়ন বার্লিনকে হারিয়ে জয়ের পথে ফিরল লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন আয়ারল্যান্ডের স্টার্লিং
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং।
মহিলাদের প্রতিযোগিতায় মহিলা কোচ নিয়োগ বাধ্যতামূলক করলো ফিফা
ফিফার মহিলাদের প্রতিযোগিতার জন্য প্রতিটি দলে অন্তত একজন মহিলা প্রধান বা সহকারী কোচ থাকা বাধ্যতামূলক করেছে। ফুটবলের সর্বোচ্চ স্তরে মহিলা কোচের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আনা নতুন নিয়মের এটি একটি অংশ।
ইউরোপা লিগ: শেষ আটের সূচি
ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার (১৯ মার্চ)। শেষ আটের টিকিট পেয়েছে- ব্রাগা, পোর্তো, রিয়াল বেতিস, ফ্রেইবার্গ, সেলটা ভিগো, নটিংহ্যাম ফরেস্ট, অ্যাস্টন ভিলা এবং বোলোগনা।
আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো থেকে বাদ পড়াদের তালিকায় কামিন্স ও হ্যাজেলউডের সঙ্গে যোগ দিলেন স্টার্ক
অস্ট্রেলিয়ার দ্রুতগতির বোলার মিচেল স্টার্ক আসন্ন আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না। এর ফলে টুর্নামেন্টের শুরুতে বাইরে থাকা জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের সঙ্গে বৃহস্পতিবার তিনিও এই দলে যোগ দিলেন।
চ্যাম্পিয়ন্স লিগ: চ্যাম্পিয়ন্স লিগ: শেষ আটে কে কার মুখোমুখি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দলগুলো নির্ধারণ হয়ে গেছে। এটাও নিশ্চিত হয়ে গেছে যে, পরের ধাপে কে কার মুখোমুখি হবে। শেষ ষোলোর ড্রয়ের সময়ই অবশ্য নিশ্চিত হয়ে যায় ফাইনালের পথে দলগুলোর সম্ভাব্য যাত্রাপথ।