লা লিগার এপ্রিলের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সিলোনা ফরোয়ার্ড ইয়ামাল
চোট পেয়ে মরসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইয়ামাল। তবে এর আগে দারুণ পারফরম্যান্সের জন্য একটি সেরার পুরস্কার পেলেন লামিনে ইয়ামাল। লা লিগার এপ্রিলের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন এই বার্সিলোনা ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনালকে হারালো সিটি
ইতিহাদ স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি আর্সেনালের বিরুদ্ধে। সেই সঙ্গে আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো করল পেপ গুয়ার্দিওলার দল।
কোপা দেল রে: টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ
সেভিয়ায় শনিবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ হওয়ার পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতল সোসিয়েদাদ, আতলেতিকোর বিরুদ্ধে।
আইএসএল ২০২৫-২৬: ওড়িশা এফসিকে ১-১ গোলে ড্র করে মরসুমের প্রথম পয়েন্ট পেল মহমেডান
শুক্রবার ভুবনেশ্বরের কেন্দ্রস্থলে অবস্থিত কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিপক্ষে কষ্টার্জিত ১-১ গোলে ড্র করে মহমেডান স্পোর্টিং ক্লাব ইন্ডিয়ান সুপার লিগে ২০২৬-২৬ মরসুমে তাদের প্রথম পয়েন্ট অর্জন করেছে।
স্টুটগার্ট ওপেন: আন্দ্রিভা, সোয়াটেককে হারিয়ে শীর্ষ বাছাই রাইবাকিনার বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করেছেন
শীর্ষ বাছাই এলেনা রাইবাকিনা অবাছাই কানাডিয়ান লেলা ফার্নান্দেজের বিপক্ষে দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শুক্রবার ডব্লিউটিএ স্টুটগার্ট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন।
ডেনিশ ব্যাডমিন্টন কিংবদন্তি ও প্রাক্তন অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেন অবসরের ঘোষণা করলেন
দুইবারের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন ডেনিস কিংবদন্তি ভিক্টর অ্যাক্সেলসেন বুধবার ৩২ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসরের ঘোষণা করলেন ।
সামাজিক মাধ্যমের একটি পোস্টে ডেনমার্কের এই খেলোয়াড় বলেছেন, “আজকের দিনটি আমার জন্য সহজ নয়।
মহিলা বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে স্পেনকে হারাল ইংল্যান্ড
মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্পেনের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে ইংল্যান্ড আবারও শীর্ষস্থান দখল করেছে ।
লরেন হেম্পের তৃতীয় মিনিটের গোলে ম্যাচের নিষ্পত্তি হয় এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ড শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ ৩-এর শীর্ষে অবস্থান করছে।
ইন্টার মিয়ামির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাভিয়ের মাশচেরানো
ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাভিয়ের মাশচেরানো, মঙ্গলবার ক্লাবটি এ কথা জানিয়েছে।
২০২৪ সালের নভেম্বরে নিযুক্ত হওয়া মাসচেরানো ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ শিরোপা এবং ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ জেতান।
আইপিএল ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট প্রফুল হিঙ্গের
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট নেওয়া প্রথম বোলার হলেন প্রফুল হিঙ্গে। আইপিএলে অভিষেক হওয়া হিঙ্গে,রাজস্থান রয়্যালসের রান তাড়ার প্রথম ওভারেই বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল এবং লুয়ানড্রে প্রিটোরিয়াসকে আউট করেন।
আলকারাজকে হারিয়ে শিরোপা জিতে সিনার ফিরলেন শীর্ষস্থানে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। একই সঙ্গে স্প্যানিশ তারকার কাছ থেকে র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছেন এই ইতালিয়ান তারকা।
মোনাকোয় রবিবার ফাইনালে দুই ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জেতেন সিনার।
গত নভেম্বরে এটিপি চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিনারের সরাসরি সেটে জয়ের পর, এটিই ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের প্রথম সাক্ষাৎ।