সকাল সকাল ডেস্ক
কোপেনহেগেন : দুইবারের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন ডেনিস কিংবদন্তি ভিক্টর অ্যাক্সেলসেন বুধবার ৩২ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসরের ঘোষণা করলেন ।
সামাজিক মাধ্যমের একটি পোস্টে ডেনমার্কের এই খেলোয়াড় বলেছেন, “আজকের দিনটি আমার জন্য সহজ নয়। বারবার পিঠের সমস্যায় ভোগার কারণে আমি আর সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা ও প্রশিক্ষণ নিতে পারছি না। তাই কষ্টের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।”
“আমি যা কিছু স্বপ্ন দেখতাম, তার সবই অর্জন করেছি, এমনকি তার চেয়েও বেশি,” তিনি বলেছেন।
তিনি পুরুষদের বিডব্লিউএফ রাঙ্কিংয়ে মোট ১৮৩ সপ্তাহ ধরে এক নম্বর খেলোয়াড় হিসেবে ছিলেন, যা ইতিহাসে তৃতীয় দীর্ঘতম রাজত্ব। এই ক্ষেত্রে তিনি কেবল মালয়েশিয়ার লি চং ওয়েই (৩৯৮) এবং চিনের লিন ডানের (২১১) পরেই রয়েছেন।
No Comment! Be the first one.