ট্র্যাক বসে যাওয়ায় একাধিক ট্রেন বাতিল, সময়সূচীতে বড় পরিবর্তন
হাফলং (অসম) লামডিং–বদরপুর পাহাড় লাইনে নিউ হারাঙ্গাজাও স্টেশনে বৃষ্টির দরুন রেল ট্র্যাকের নীচের মাটি ধসে যাওয়ায় ১ নম্বর ও ২ নম্বর রেল লাইন ক্ষতিসাধন হওয়ার জেরে একধিক যাত্রীবাহী রেল বাতিল হওয়ায় যাত্রী দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। লামডিং বদরপুর রেলপথের নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনে ট্র্যাক বসে যাওয়ার ঘটনায় রেল চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে।
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সরব শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ
আরামবাগ: দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ, পশ্চিমবঙ্গের হুগলি জেলার উদ্যোগে শনিবার আরামবাগ শহরে একটি পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।
নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তৃণমূলের প্রস্তাবিত মিছিলে স্থগিতাদেশ, অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলাকে কেন্দ্র করে শনিবার প্রস্তাবিত তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি), যুব ও আইটি সেলের প্রতিবাদ মিছিলে কোনও স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে আদালত এই মিছিল করার অনুমতি দিতে অস্বীকার করেছে।
নারী সুরক্ষা নিয়ে শোভনদেবের মন্তব্যে বিধানসভায় তুমুল হট্টগোল
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় শনিবার অর্থ বিল সংক্রান্ত আলোচনার সময় কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। তৃণমূল সরকারের মেয়াদের সাফল্য তুলে ধরে তিনি বক্তব্য পেশ করতেই বিজেপি বিধায়কেরা তার তীব্র বিরোধিতা করেন, যার ফলে সভায় বেশ কিছুক্ষণ ধরে হইচই ও স্লোগান চলতে থাকে।
তিন দফা দাবি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহার সিজেপির
নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠকের পর এই ঘোষণা করা হয়। সিজেপির তরফে জানানো হয়েছে, কেন্দ্রের সঙ্গে আলোচনায় তাদের তিনটি প্রধান দাবির বিষয়ে সমঝোতা হয়েছে। তবে বৃহত্তর শিক্ষা ও পরীক্ষা সংস্কার নিয়ে পাঁচ দফা দাবিপত্রের বিষয়ে সরকারের সঙ্গে আরও আলোচনা হবে।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উল্লসিত সিজেপি, দুই দাবিতে এখনও অনড়
নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যেই ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই আনন্দে উল্লসিত সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আর এই পদত্যাগই প্রমাণ করে, আপনারা যদি ভীত না হন এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আমরা যে কারোর কাছ থেকেই পদত্যাগ আদায় করে নিতে পারি।”
কমনওয়েলথ গেমস ২০২৬: বোলস সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ভারত
গ্লাসগো: শুক্রবার গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২৬- এর গ্রুপ ‘বি’-এর একটি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ (৬-৪, ৭-৫) সেটে পরাজিত করে ভারত বোলস-এর মহিলাদের পেয়ার্স বিভাগীয় পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে ভারত ইংল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপ ‘বি’-এর শীর্ষে উঠে এসেছে।
পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি: পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে ব্যাপক চাপের মুখে শনিবার পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে তিনি লেখেন — যন্তর মন্তর-সহ দেশজুড়ে চলা পরিস্থিতির সুযোগ যেন দেশবিরোধী শক্তি না নেয়, দেশ যেন ঐক্যবদ্ধ থাকে ও শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না জড়িয়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারে, তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপি-র প্রতিনিধিদের দু’দফা বৈঠক হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র। ইস্তফার কথা ঘোষণা করে শনিবার দুপুরে সমাজমাধ্যমে পোস্ট করেছেন ধর্মেন্দ্র। জানিয়েছেন, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত। ধর্মেন্দ্র লিখেছেন, ‘‘ছাত্র, শিক্ষক এবং শিক্ষার সংস্কারে গত চার দশক ধরে আমি নিজেকে নিবেদন করে এসেছি। সবসময় বিশ্বাস করেছি, শক্তিশালী, দূরদর্শী শিক্ষাব্যবস্থাই একটা শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হতে পারে। দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি, ন্যায়সঙ্গত প্রত্যাশাকে আমি গভীর ভাবে শ্রদ্ধা করি। তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে পরিণত করা আমাদের সকলের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গীকার। দেশের সেবা করার সুযোগ আমি পেয়েছি, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’’
সমাজ মাধ্যমে আদালতে শুনানির অডিও-ভিডিও নিয়ে নির্দেশিকা সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: আদালতে শুনানির অডিও ও ভিডিও রেকর্ডিং পূর্ব অনুমতি ছাড়া সমাজ মাধ্যমে পোস্ট করা সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল এবং হাইকোর্টের ক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেলের পূর্ব অনুমতি ছাড়া সমাজ মাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আদালতের শুনানির অডিও-ভিডিও রেকর্ডিং পোস্ট, রিপোস্ট বা আপলোড করা নিষিদ্ধ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। তবে আদালত এও জানিয়েছে যে, এই অন্তর্বর্তীকালীন নির্দেশ আদালতের কার্যক্রমের সংবাদ পরিবেশনের ওপর কোনও প্রভাব ফেলবে না।
জেএনইউ-ডিইউয়ের পড়ুয়াদের জন্য সতর্কবার্তা, কেন্দ্রকে তীব্র আক্রমণ খাড়গের
নয়াদিল্লি: যন্তর মন্তরে চলা পড়ুয়াদের আন্দোলন থেকে দূরে থাকার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় (ডিইউ) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষের জারি করা পরামর্শকে কেন্দ্র করে শুক্রবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, পড়ুয়াদের ‘ভয় দেখাতে’ দেশের সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ‘প্রচারমাধ্যমে’ পরিণত করছে কেন্দ্র সরকার।