দেওয়াসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০-এর বেশি

সকাল সকাল ডেস্ক

দেওয়াস : মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় রবিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন ৩০ জনেরও বেশি যাত্রী। অষ্ট-কানৌড় সড়কের সিয়াঘাট এলাকায় একটি পর্যটক বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মিনিট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে উল্টে যায় এবং বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুই গাড়ির চালকই গুরুতর আহত হয়েছেন।

জানা গিয়েছে, বাসটিতে উত্তর প্রদেশের মেরঠের যাত্রীরা ছিলেন। তাঁরা ওঙ্কারেশ্বর দর্শন করে সিহোর জেলার কুবেরেশ্বর ধামের উদ্দেশে যাচ্ছিলেন। সেখান থেকে তাঁদের ফের মেরঠে ফেরার কথা ছিল।

যাত্রীদের অভিযোগ, ভোরবেলায় বাসচালকের ঝিমুনি আসার কারণেই এই দুর্ঘটনা ঘটে। অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন, আচমকা ধাক্কায় তাঁরা আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যাল টিম এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুই চালককে পরে ইন্দোর-এ পাঠানো হয়েছে। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি এবং অধিকাংশ যাত্রীর আঘাত গুরুতর নয়।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More