সকাল সকাল ডেস্ক
তেল আভিভ : ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে ফোনে কথা বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সাহসিকতার ভূয়সী প্রশংসা করে নেতানিয়াহু ক্যাপ্টেন স্মিত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজরায়েলের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ মশাল প্রজ্বলনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
কথোপকথনের সময় নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে “ইজরায়েল, ভারত এবং সমগ্র বিশ্বের নায়ক” বলে অভিহিত করেন। সংকটের মুহূর্তে তাঁর অসাধারণ সাহস ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মাঝ-আকাশে গুরুতর হামলার পরেও অসীম সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে বিমানের যাত্রীদের নিরাপদে রক্ষা করেছিলেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তাঁর এই সাহসিকতা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।
No Comment! Be the first one.