ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, রিখটার স্কেলে মাত্রা ৫.৩

সকাল সকাল ডেস্ক

কাবুল: মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি-র দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। এনসিএস জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৬টা ৫৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের প্রায় ১২৬ কিলোমিটার গভীরে (অক্ষাংশ ৩৫.৯৮১ উত্তর ও দ্রাঘিমাংশ ৬৮.৭০০ পূর্ব)।

আচমকা কম্পন অনুভূত হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় নেমে আসেন। তবে কম্পনের কেন্দ্র মাটির গভীরে হওয়ায় এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনও হতাহতের খবর মেলেনি। স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More