কোলাজেন ফেস মাস্কে কতটা উপকার? জেনে নিন ব্যবহারের সঠিক নিয়ম

সকাল সকাল ডেস্ক

একসময় ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে কফি, মধু, বেসন কিংবা দইয়ের মতো সাধারণ উপাদানের ব্যবহারই বেশি ছিল। তবে সোশাল মিডিয়ার প্রভাবে বদলেছে সৌন্দর্যচর্চার ধরন। বিভিন্ন ধরনের ফেস মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে। এর মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে কোলাজেন ফেস মাস্ক।

কোলাজেন ত্বকের গঠন ও দৃঢ়তার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রোটিন। তবে মুখে কোলাজেন মাস্ক ব্যবহার করলেই ত্বক সঙ্গে সঙ্গে নতুন কোলাজেন তৈরি করতে শুরু করবে, এমন ধারণা ঠিক নয়। মূলত এই ধরনের মাস্কে থাকা ময়েশ্চারাইজিং উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করতে পারে। ফলে ব্যবহারের পর ত্বক সাময়িকভাবে কোমল, সতেজ ও উজ্জ্বল দেখাতে পারে। বিশেষ কোনও অনুষ্ঠান বা উৎসবের আগে ত্বকে সতেজ ভাব আনতেও অনেকে এই ধরনের মাস্ক ব্যবহার করেন।

কোলাজেন ফেস মাস্ক ব্যবহারের আগে মৃদু ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এরপর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী মাস্কটি মুখে লাগিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সময় শেষ হলে মাস্ক তুলে ফেলতে হবে। পণ্যের নির্দেশনায় মুখ ধোয়ার কথা থাকলে সেই অনুযায়ী মুখ পরিষ্কার করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। দিনের বেলায় বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করাও জরুরি।

বাজারে সারারাত ব্যবহারের উপযোগী ওভারনাইট কোলাজেন মাস্কও রয়েছে। তবে সব মাস্ক সারারাত মুখে রাখার জন্য তৈরি নয়। তাই বেশি সময় ব্যবহার করলে বেশি উপকার মিলবে—এমন ধারণা না রেখে প্যাকেটে দেওয়া নির্দেশনা মেনে চলাই উচিত।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More