তারেক রহমানের সঙ্গে বৈঠক দীনেশের, দ্বিপাক্ষিক সম্পর্কে জোর

সকাল সকাল ডেস্ক

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দ্বিপাক্ষিক স্তরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। গত জুনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ।

তারেক রহমান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে এ দিনই দিল্লি আসার কথা রয়েছে দীনেশের। সোমবার বেলা ১১টার পর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More