৮ আগস্ট প্রকাশ্যে আসছে ‘টক্সিক’-এর ট্রেলার

সকাল সকাল ডেস্ক

মুম্বই : রকিং স্টার যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এবার ছবির নির্মাতারা প্রকাশ করলেন নতুন পোস্টার। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী ৮ আগস্ট মুক্তি পাবে ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার।

নতুন পোস্টারে যশকে তাঁর চরিত্র ‘রায়া’-র রহস্যময় রূপে তুলে ধরা হয়েছে। পোস্টারে তাঁর মুখ স্পষ্ট দেখা না গেলেও হাতে একটি টমি গান নিয়ে ছায়াময় উপস্থিতি ছবির রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। নির্মাতারা এবারও গল্প সম্পর্কে কোনও ইঙ্গিত না দিয়ে কৌতূহল অটুট রেখেছেন। ফলে পোস্টার প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে ছবির কাহিনি ও যশের চরিত্র নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, ৮ আগস্ট বেঙ্গালুরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ছবির ট্রেলার প্রকাশ করা হবে। দিনটি ছবির নির্মাতাদের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ওই দিনই ‘টক্সিক’-এর শুটিং শুরুর দুই বছর পূর্ণ হবে। ট্রেলারের মাধ্যমে প্রথমবার দর্শকরা ছবির জগত, প্রধান চরিত্রগুলির রূপ এবং কাহিনির গুরুত্বপূর্ণ ঝলক দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে।

পরিচালক গীতু মোহনদাসের পরিচালনায় নির্মিত এই গ্যাংস্টারধর্মী ছবিতে যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদবাণী, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি।

কেভিএন প্রোডাকশন্স এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের প্রযোজনায় নির্মিত ছবিটি একযোগে কন্নড় ও ইংরেজি ভাষায় শুট করা হয়েছে। পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষাতেও এটি মুক্তি পাবে। ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ আগস্ট ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Read More News

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More