পুরীর রথযাত্রার সময় মৃত্যু এক ভক্তের, আহত বহু; শোকপ্রকাশ নবীন পট্টনায়েকের

সকাল সকাল ডেস্ক

ভুবনেশ্বর : বৃহস্পতিবার পুরীতে রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক।

তিনি এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলেছেন এবং মৃতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিন নবীন পট্টনায়ক বলেন, রথযাত্রায় একজন ভক্তের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন এবং দুর্ঘটনায় আহত পুণ্যার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি এও জানিয়েছেন, এই শোকের সময়ে বিজু জনতা দলের কর্মীরা প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবেন। তিনি আহতদের এবং তাঁদের পরিজনদের সাহায্য করার জন্য দলের কর্মীদের কাছে আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুরীতে জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথের রশিতে টান দেওয়ার উদ্দেশ্যে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতেই বিপত্তি ঘটে। ভক্তদের মধ্যে ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। ওড়িশার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থীই হাসপাতালে চিকিৎসাধীন।

Read More News

রথযাত্রা মহোৎসবে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, জগন্নাথপুর মন্দিরকে পর্যটনের নতুন পরিচয় দেওয়ার ঘোষণা

ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৃহস্পতিবার রাজধানী রাঁচির...

ভারত টেক্স ২০২৬-এ নজর কাড়ল ঝাড়খণ্ডের বাঁশ-নির্মিত স্টিলের বোতল ও মগ, আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি/রাঁচি: নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ভারত টেক্স ২০২৬-এর তৃতীয় দিনেও...

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মিস ইউনিভার্স ঝাড়খণ্ড-২০২৬ বিজয়ী দীপালি রিয়ার

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বৃহস্পতিবার রাঁচির কাঁকে রোডে অবস্থিত মুখ্যমন্ত্রীর...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক, রেল, অর্ধপরিবাহী শিল্প, মোবাইল উৎপাদন...

Read More