সরকারি জায়গা দখল করে রাস্তা নির্মাণ, অযোধ্যা পাহাড়ের রিসোর্টের সামনে চলল বনদপ্তরের বুলডোজার

সকাল সকাল ডেস্ক

সংবাদদাতা

রাজ্যজুড়ে সরকারি জমি দখলমুক্ত করার যে কড়া অভিযান চলছে, তার বড়সড় প্রভাব পড়ল এবার অযোধ্যা পাহাড়ে। বনদপ্তরের জায়গা বেআইনিভাবে দখল করে রিসোর্টে ঢোকার রাস্তা তৈরি করার অপরাধে, শনিবার বুলডোজার দিয়ে সেই রাস্তা গুঁড়িয়ে দিল প্রশাসন। ঘটনাটি ঘটেছে বাগমুন্ডি থানার অযোধ্যা পাহাড় এলাকার ‘গ্রিনভিলা’ নামক একটি রিসোর্টের সামনে।

বনদপ্তর ও পুলিশ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায়। প্রশাসন সূত্রে খবর, ওই রিসোর্টে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা ছিল না। কোনো রকম সরকারি অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে বনদপ্তরের জমি দখল করে রাস্তাটি বানিয়েছিল রিসোর্ট কর্তৃপক্ষ। জেলাজুড়ে চলা অবৈধ দখলদারি রুখতে প্রশাসনের এই কড়া পদক্ষেপের জেরে এদিন চরম সমস্যায় পড়তে হয় রিসোর্ট মালিকদের।

অন্য দিকে, রাস্তা ভেঙে দেওয়ার ফলে ক্ষোভ ও দুশ্চিন্তা প্রকাশ করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। তাদের দাবি, রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু পর্যটকরাই নন, চরম বিপাকে পড়েছেন সেখানে কর্মরত স্থানীয় শ্রমিকরা। রিসোর্টটি যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে বহু মানুষের রুটি-রুজিতে টান পড়বে। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পাহাড়ের পরিবেশ রক্ষা ও সরকারি সম্পত্তি উদ্ধারে এই ধরণের বেআইনি দখলদারির বিরুদ্ধে আগামীদিনেও নজরদারি ও কড়া ব্যবস্থা নেওয়া জারি থাকবে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More