ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানের, নিহত ১৩ জন

সকাল সকাল ডেস্ক

কাবুল: ফের আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। প্রাণঘাতী বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের হামলায় ১৩ জন নিরপরাধ সাধারণ নাগরিক মারা গিয়েছেন। তালিবানের প্রধান মুখপাত্র জবিহউল্লাহ মুহাজিদ জানিয়েছেন, খোস্ত, কুনার এবং পাকটিকা প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। কমপক্ষে ১৩ জন ওই হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু।

যদিও পাকিস্তানের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি এখনও। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে পাকিস্তান ও আফগানিস্তান একে অপরের উপর হামলা চালাচ্ছে। প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ। মাঝে হস্তক্ষেপ করেছিল চিন। কিছু সময়ের জন্য যু্দ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর মঙ্গলবার রাতে ফের হামলা চালালো পাকিস্তান। কাবুলে ক্ষমতাসীন তালিবান সরকার বুধবার জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর চালানো রাতের বিমান হামলায় অন্তত ১৩ জন মারা গিয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More