মার্কিন সেনার হামলায় ভেনেজুয়েলা উপকূলে নৌকায় থাকা ছয় জন নিহত

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন, । মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার উপকূলে একটি নৌকায় থাকা ছয় জনকে গুলি করে হত্যা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তিদের কাছে মাদক ছিল। এখন পর্যন্ত সেনাবাহিনী এ ধরনের অভিযানে ২৭ জনকে হত্যা করেছে। দুই সেপ্টেম্বরের পর এটি মার্কিন বাহিনীর পঞ্চম অভিযান।

দ্য নিউ ইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি নৌকায় ছয় জনকে হত্যা করেছে। কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, তারা মাদক বহন করছিল। ট্রাম্প বলেন, “গোপন তথ্য অনুযায়ী নিশ্চিত হয়েছে যে নৌকাটি থেকে মাদক চোরাচালান করা হচ্ছিল।”

ট্রাম্প ৩৩ সেকেন্ডের একটি আকাশ পর্যবেক্ষণ ভিডিওও পোস্ট করেন। সেখানে দেখা যায়, একটি ছোট নৌকা ভাসছে এবং তারপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গেই তা বিস্ফোরিত হয়। প্রেসিডেন্ট নিহত ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেননি এবং কোনো নির্দিষ্ট ড্রাগ কার্টেল বা অপরাধী গোষ্ঠীর নামও উল্লেখ করেননি।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More