রাঁচিতে দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

সকাল সকাল ডেস্ক।

রাঁচি : দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে দাঁড়িয়ে থাকা হাইভার সংঘর্ষে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে রাঁচি-টাটা জাতীয় সড়কের নামকুম থানার অন্তর্গত রামপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চালকের নাম পাপ্পু যাদব। ওই পিকআপ ভ্যানটি জামশেদপুর থেকে রাঁচি ফিরছিল। রামপুর মোড়ে পৌঁছনোর পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এক পুলিশ আধিকারিক জানান, ইতিমধ্যেই উভয় গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More