রাজস্থানের ভরতপুরে স্লিপার বাস ও ট্রেলারের সংঘর্ষে মৃত ৪, আহত ৫ জন

সকাল সকাল ডেস্ক

ভরতপুর : রাজস্থানের ভরতপুরে স্লিপার বাস ও ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও আহত হয়েছেন ৫ জন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে লুধাওয়াইতে একটি স্লিপার বাস ও একটি ট্রেলার দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট ৪ জন মারা গেছেন এবং ৫ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে আর্থার হাসপাতালে চিকিৎসাধীন।

উত্তর প্রদেশের কাসগঞ্জ থেকে আসা বাসটি জয়পুর যাচ্ছিল, তখন সেওয়ার ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন উত্তর প্রদেশের মথুরা জেলার সাতোভা গ্রামের বাসিন্দা গীতা (৩৮), তাঁরা ছেলে কানহা (৮), আলওয়ার জেলার কাঠুমারের বাসিন্দা বাস চালক মুখন সিং (২৮) এবং কাসগঞ্জের বাসিন্দা মুসলিম (৪০)। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ঘন কুয়াশা ছিল।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More