হাজারিবাগে ৯১ কেজি মাদক উদ্ধার

সকাল সকাল ডেস্ক।

হাজারিবাগ

ঝাড়খণ্ডের হাজারিবাগে পুলিশের মাদক-বিরোধী অভিযানে বড় সাফল্য । সোমবার রাতে রাঁচি-পাটনা জাতীয় সড়কের কাছে একটি গাড়ি থেকে মাদক বাজেয়াপ্ত করে পুলিশ।। গাড়ি থেকে ছয় বস্তা মাদক (ডোডা) বাজেয়াপ্ত করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার রাতে নিয়মিত নাকাচেকিং চলাকালীন একটি গাড়ির চালক তল্লাশি হচ্ছে দেখে গাড়িটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাঝ পথে গাড়ি থামিয়ে পালিয়ে যায় গাড়ির চালক। পুলিশ গাড়ি তল্লাশি করে প্রায় ৯১ কেজি ওজনের ছয় বস্তা মাদক (ডোডা) উদ্ধার করে। গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More