“শিল্প কারখানা বন্ধ করাই তৃণমূলের নীতি” – কটাক্ষ শুভেন্দুর

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ৮ সেপ্টেম্বর: কোলাঘাটের রামকো সিমেন্ট কারখানা বন্ধ হওয়া নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি এক্স-এ লিখেছেন, “রাজ্যে যত কল-কারখানা বাকি আছে, তৃণমূল সরকার সেগুলিরও শ্রাদ্ধ করতে বদ্ধপরিকর। এভাবে চলতে থাকলে কোনো নতুন লগ্নি আসবে না, বরং পুরনো শিল্পও অন্যত্র চলে যাবে।”
তিনি আরও দাবি করেন, বিজেপি সরকার এলে শ্রমিকদের অধিকার রক্ষা ও শিল্প পুনর্জীবনের ব্যবস্থা হবে।

Read More News

Read More