নেপালে বন্যার তাণ্ডব, চিন সীমান্তে ভেসে গেল ৫০০-র বেশি কন্টেনার

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু: তিব্বতে বুধবার সকালে হিমবাহ ফেটে যাওয়ার জেরে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় নেপাল-চিন সীমান্তে নেপালে আসার জন্য দাঁড়িয়ে থাকা ৫০০-র বেশি কন্টেনার ভেসে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

নেপাল হিমালয় সীমান্তপার বাণিজ্য সংঘের মতে, রাসুয়ার টিমুরেতে অবস্থিত কাস্টমস দফতরের ইয়ার্ডে রাখা কয়েকশো কন্টেনার বন্যায় ভেসে গিয়েছে। সংঘের সচিব আঙদর্জে শেরপার জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়ার্ডে রাখা প্রায় ২০০টি কন্টেনার ভেসে গিয়েছে। একইভাবে চিনের দিকে পণ্য নিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা প্রায় ৩০০টি কন্টেনারও বন্যার কবলে পড়েছে। শেরপা জানিয়েছেন, এর মধ্যে সম্ভবত মাত্র ১০ শতাংশ কন্টেনারই রক্ষা পেয়েছে। টিমুরেতে থাকা তাঁর ভাইয়েরা জানিয়েছেন, গোটা গ্রামই ভেসে গিয়েছে। কন্টেনারগুলিও সার দিয়ে দাঁড়িয়ে ছিল। চিনের দিকে যাওয়ার রাস্তার এখন আর কোনও চিহ্ন নেই।

তিনি জানিয়েছেন, আপাতত একটি হেলিকপ্টার টিমুরেতে পৌঁছেছে এবং ৭-৮ জন আহতকে উদ্ধার করে কাঠমান্ডু পাঠানো হয়েছে। কাস্টমস দফতর অবস্থিত টিমুরে এলাকায় বন্যার জল এখন কিছুটা কমেছে এবং টেলিফোন পরিষেবাও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

সংঘের সভাপতি রামহরি কার্কিও জানিয়েছেন, শতাধিক কন্টেনার এবং বহু মানুষ বন্যার কবলে পড়েছেন। তাঁর মতে, আচমকা বন্যার কারণে ব্যাপকভাবে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

Read More