সম্পত্তির দাম বৃদ্ধিতে বেঙ্গালুরু শীর্ষে, হাওড়া সর্বনিম্ন
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ১ সেপ্টেম্বর : ভারতের উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে সম্পত্তির মূল্যবৃদ্ধির নিরিখে সবচেয়ে এগিয়ে বেঙ্গালুরু। আর একদম শেষে হাওড়া। স্পষ্ট করে বললে, হাওড়ায় সম্পত্তির দাম নিম্নমুখী। ন্যাশনাল হাউজিং ব্যাংকের প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে একটি সর্বভারতীয় সংস্থা জানিয়েছে, ২০২৫-২৬ সালের প্রথম ত্রৈমাসিকে ৫০টির মধ্যে ৪৫টি শহরে সম্পত্তির দাম বৃদ্ধি পেয়েছে। বেঙ্গালুরু +৯.১% হারে এগিয়ে, যেখানে হাওড়ায় সবচেয়ে বেশি পতন (-৬.১%) দেখা গেছে। ওপর থেকে বেঙ্গালুরুর ঠিক পরে আছে চেন্নাই, আহমেদাবাদ ও কলকাতা। বৃদ্ধির হার যথাক্রমে +৭%, +৬.৮% ও +৬.৮%। এর পর তিনটি শহর যথাক্রমে পুণে, মুম্বই, হায়দরাবাদ +৬%, +৫.২% ও +২.৩%। পতনের দিক থেকে হাওড়ার ঠিক ওপরে আছে কোচি এবং তিরুবনন্তপুরম, পতনের শতাংশ যথাক্রমে -৫.৫% এবং -৪.৮%। ইংরেজিতে এই সমীক্ষা সামাজিক মাধ্যমে আসার পর ৭৮টি প্রতিক্রিয়া এসেছে, সবই ইংরেজিতে। আনন্দ শাহ লিখেছেন, “মমতা বেগমের রাজত্বে সম্পত্তির মূল্যহ্রাস!” শুভ মজুমদার লিখেছেন, “মোল্লা বেড়েছে, মূল্য কমেছে!” অনির্বান ঘোষ লিখেছেন, “এই প্রবণতা থেকে বোঝা যায় যে কমিউনিস্ট শাসিত রাজ্যগুলি এবং আগের কমিউনিস্ট রাজ্যগুলি সম্পত্তির মূল্যায়ন হ্রাস পাচ্ছে কারণ মানুষ এই শহরগুলিকে বসবাসের জন্য উপযুক্ত মনে করছে না।” অরুণ ম্যাকডোনাল্ড লিখেছেন, “যদি আপনি ভাবেন কেন সম্পত্তির দাম কমেছে, হাওড়াকে এশিয়ার দ্বিতীয় নোংরা শহর হিসাবেও চিহ্ণিত করা হয়েছে।”
সেপ্টেম্বরের শুরুতেই স্বস্তি, অনেকটাই সস্তা হয়ে গেল বাণিজ্যিক সিলিন্ডার
সামনেই উৎসবের মরশুম, তার আগে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল।
মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় দেশে ইলেকট্রনিক্স উৎপাদন বৃদ্ধি
সকাল সকাল ডেস্ক। নয়ডা, ৩০ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় দেশে ইলেকট্রনিক্স উৎপাদন গত ১১ বছরে প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। রফতানিও প্রায় আট গুণ বেড়েছে। মোবাইল, ল্যাপটপ, সার্ভার, হার্ডওয়্যারের উপাদান, রাউটার সবই ভারতেই উৎপাদিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তর প্রদেশের নয়ডায় ভারতের প্রথম টেম্পারড গ্লাস উৎপাদন কারখানা ‘অপ্টিমাস ইনফ্রাকম লিমিটেড’ উদ্বোধন করেন। এই প্ল্যান্টে বছরে প্রায় ২.৫ কোটি টেম্পারড গ্লাস তৈরি হবে।
স্টক মার্কেটে এআরসি ইনসুলেশন শক্তিশালী প্রবেশ, লিস্টিংয়ের পর বিক্রির চাপের কারণে লোয়ার সার্কিটে
হাই-পারফরম্যান্স গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট প্রোডাক্ট তৈরি করা কোম্পানি এআরসি ইনসুলেশন অ্যান্ড ইনসুলেটার্সের শেয়ার আজ স্টক মার্কেটে শক্তিশালী শুরু করেছে।
সরকার শিল্পক্ষেত্রকে একতরফা কার্যক্রম থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ: গোয়েল
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল শুক্রবার বলেছেন যে সরকার দেশের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে দেশি ও বৈশ্বিক উপস্থিতি বৃদ্ধির জন্য শীঘ্রই একাধিক পদক্ষেপ নেবে। সরকার শিল্পক্ষেত্রকে কোনো একতরফা কার্যক্রম থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে।
তছনছ ভারতের শেয়ারবাজার, একলাফে বিরাট পতন সেনসেক্স ও নিফটিতে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবাণ’ সামাল দিতে প্রাথমিকভাবে হিমশিম খাচ্ছে ভারতীয় শেয়ার বাজার।
বৃহস্পতিবারও দেশীয় বাজারে বাড়লো সোনার দর, অপরিবর্তিত রুপোর দাম
দেশীয় বাজারে বৃহস্পতিবার সোনার দাম বাড়লেও , রুপোর দামে কোনও বদল দেখা গেলো না। এদিন দিল্লিতে কেজি প্রতি রুপোর দাম দাঁড়িয়েছে ১,২০,০০০ লক্ষ টাকা।
ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক চালু, প্রভাব পড়তে পারে ভারতে
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি, ২৭ আগস্ট : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক চালু হল ভারতে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে আমেরিকায় রফতানি করা ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক নেওয়া চালু হয়েছে। তার ফলে সমস্যায় পড়েছেন আমেরিকায় ভারতীয় পণ্য রফতানিকারকেরা। এর প্রভাব পড়তে পারে ভারতে। উল্লেখ্য, রাশিয়ার থেকে তেল কেনা জারি রাখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়েছে ভারতকে। চলতি মাসের শুরুতেই ট্রাম্প দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ভারতের উপর। যা বুধবার সকাল সাড়ে ৯টা লাগু হয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া নতুন হারে শুল্ক প্রভাবিত করতে পারে ভারতীয় ব্যবসাকে, এমনই আশঙ্কা করা হচ্ছে।
সোমবার দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দর
ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করেই পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে।
নতুন আয়কর আইন: কেন্দ্রের নির্দেশিকা জারি
শুক্রবার কেন্দ্র আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের নতুন আয়কর আইন সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে।