সকাল সকাল ডেস্ক
প্যারিস : সব প্রতিযোগিতা মিলিয়ে প্যারিস সাঁ জাঁ-র (পিএসজি) টানা ১২ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়ল। চ্যাম্পিয়ন্স লিগে ইতালির ক্লাব রোমার বিরুদ্ধে ড্র করে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে ওঠার সুযোগও হাতছাড়া করল ফরাসি ক্লাবটি।
বুধবার রাতে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করল পিএসজি। ঘরের মাঠে মারিও এরমোসোর গোলে প্রথমেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে প্রথমার্ধেই গোল করে পিএসজিকে সমতায় ফেরান ইলিয়া জাবারনি।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ফরাসি দলটি। পরে পেনাল্টি থেকেই গোল করে রোমাকে সমতায় ফেরান ডনিয়েল মালেন। শেষ পর্যন্ত কোনও দলই জয়সূচক গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এই ড্রয়ের ফলে পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্র নিয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ক্রমতালিকার দ্বিতীয় স্থানেই রয়ে গেল পিএসজি। অন্যদিকে, ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
No Comment! Be the first one.