দালাল স্ট্রিটে বড়সড় ধস, একধাক্কায় প্রায় ১০০০ পয়েন্ট নামল সেনসেক্স, উধাও সাড়ে ৪ লক্ষ কোটির লগ্নি

সকাল সকাল ডেস্ক

কলকাতা : সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে কার্যত রক্তক্ষরণ। গত কয়েকদিন ধরে দালাল স্ট্রিটে তেজি ভাব বজায় থাকলেও সোমবার সকালে বাজার খোলার পরই আচমকা বড়সড় পতন দেখা যায়। একধাক্কায় প্রায় ১০০০ পয়েন্ট নেমে যায় সেনসেক্স, যার জেরে লগ্নিকারীদের প্রায় সাড়ে ৪ লক্ষ কোটি টাকা কার্যত উবে গিয়েছে। পাল্লা দিয়ে বড় পতন দেখা গিয়েছে নিফটিতেও।

বাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে লেনদেন শুরু হওয়ার পর থেকেই সূচক নিম্নমুখী হতে থাকে। একসময় সেনসেক্স ৯৩৭ পয়েন্ট পড়ে যায় এবং নিফটি নামে ৩৩৮ পয়েন্ট। দুপুর ১টা ২২ মিনিট নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী, সেনসেক্স ৯৩৭ পয়েন্ট অর্থাৎ ১.১২ শতাংশ কমে দাঁড়ায় ৮২,৯৮২ পয়েন্টে। অন্যদিকে, নিফটি ২৯১ পয়েন্ট অর্থাৎ ১.১৩ শতাংশ নেমে ২৫,৫০৯.৭০ পয়েন্টে অবস্থান করছিল।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত কয়েক মাস ধরে লগ্নিকারীদের মুনাফা তোলার প্রবণতা বা ‘প্রফিট বুকিং’ এবং বিশ্ববাজারে অর্থনৈতিক অস্থিরতার কারণেই দালাল স্ট্রিটে এই আকস্মিক পতন ঘটেছে। এদিন প্রায় প্রতিটি সেক্টরেই লাল সংকেত দেখা গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে টাটা স্টিল, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আল্ট্রাটেক সিমেন্টের মতো সংস্থাগুলির শেয়ার, যেগুলির দর প্রায় ৬ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে। তবে বিপরীত চিত্রও কিছুটা দেখা গিয়েছে; টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এইচসিএল টেক এবং মারুতি সুজুকির শেয়ারের গতিপ্রকৃতি তুলনামূলকভাবে খানিকটা ইতিবাচক ছিল।

উল্লেখ্য, গত তিন মাসের মধ্যে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে বড় উত্থান দেখা গিয়েছিল গত ৪ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশের পর। সেই ইতিবাচক হাওয়ায় ভর করে ৫ নভেম্বর ভারতের শেয়ার বাজারেও ব্যাপক তেজি ভাব লক্ষ্য করা গিয়েছিল। চলতি মাসের শুরুতে দালাল স্ট্রিটে কার্যত উৎসবের মেজাজ থাকলেও, মাসের শেষভাগে এই আকস্মিক পতন ও উলটপুরাণে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ লগ্নিকারীরা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

ঝাড়খণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ বন্দির মুক্তিতে সম্মতি, পুনর্বাসনে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক রাঁচি: ঝাড়খণ্ডের বিভিন্ন কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ জন বন্দির মুক্তিতে...

Read More