সীমান্ত ইস্যুতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে অজিত দোভাল

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : ভারত-চিন সীমান্ত সমস্যা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মঙ্গলবার বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ‘বিশেষ প্রতিনিধি’ পর্যায়ের বৈঠক করেন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের আগে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারত ও চিনের সীমান্ত সংক্রান্ত আলোচনা প্রক্রিয়ায় অজিত দোভাল এবং ওয়াং ই উভয়েই নিজ নিজ দেশের ‘বিশেষ প্রতিনিধি’ হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ ভারত-চিন সীমান্ত বিরোধের স্থায়ী ও সামগ্রিক সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে এই বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়েছিল।

এর আগে, দু’দিনের সরকারি সফরে বেজিং পৌঁছে সোমবার চিনের উপরাষ্ট্রপতি হান ঝেং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অজিত দোভাল। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই নেতা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন। দূতাবাসের মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে, তার ভিত্তিতেই এই আলোচনা এগিয়ে চলেছে।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

Read More