বেটিং অ্যাপ কাণ্ডে টিভি সঞ্চালিকা শেফালি বাগ্গাকে জেরা ইডির

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : মহাদেব অনলাইন বেটিং অ্যাপ-সংক্রান্ত অর্থপাচার মামলার তদন্তে টিভি সঞ্চালিকা শেফালি বাগ্গাকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার রায়পুরে ইডির আঞ্চলিক দফতরে তাঁকে তলব করে দীর্ঘক্ষণ ধরে মামলার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করা হয়।

তদন্তকারী সংস্থার দাবি, মহাদেব বেটিং নেটওয়ার্কের অন্যতম অভিযুক্ত খঞ্জন জগদীশ কুমার ঠাক্করের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শেফালি। অভিযোগ, ভারতে অনলাইন বেটিং অ্যাপের প্রচার ও বিস্তারে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। বিশেষ করে দুবাই ও লন্ডন থেকে পরিচালিত একাধিক বেটিং প্ল্যাটফর্মের প্রচারে তিনি যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

ইডি সূত্রের খবর, তদন্তে এমন একাধিক ডিজিটাল তথ্যপ্রমাণ ও প্রচারমূলক সামগ্রী মিলেছে, যেখানে শেফালি বাগ্গাকে সংশ্লিষ্ট বেটিং অ্যাপের প্রচার করতে দেখা গিয়েছে। শুধু প্রচারই নয়, ব্যবহারকারীদের বেটিং-সংক্রান্ত পরামর্শ ও বিভিন্ন ধরনের টিপস দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এই অভিযোগগুলির বিষয়ে শেফালির তরফে এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তদন্তকারীদের দাবি, খঞ্জন ঠাক্কর মহাদেব অনলাইন বেটিং চক্রের আর্থিক লেনদেন এবং হাওলা নেটওয়ার্ক পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই চক্রে কারা কী ভূমিকা নিয়েছেন এবং অবৈধ অর্থ কীভাবে বিভিন্ন মাধ্যমে লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও ইডির নজরে এসেছে শেফালি বাগ্গার পরিচালিত একটি টেলিগ্রাম চ্যানেল। অভিযোগ, ওই চ্যানেলের মাধ্যমে অনলাইন বেটিংয়ের প্রচার এবং বিভিন্ন ধরনের বেটিং-সংক্রান্ত তথ্য ও পরামর্শ ছড়িয়ে দেওয়া হত। সেই চ্যানেলের ডিজিটাল রেকর্ডও এখন তদন্তের আওতায় এনেছে ইডি।

Read More News

শ্রাবণী মেলা উপলক্ষে কড়া নিরাপত্তা, বৈদ্যনাথধাম-বাসুকীনাথে মোতায়েন হবে ১৪ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

সকাল সকাল ডেস্ক রাঁচি, ১৭ জুলাই: বিশ্ববিখ্যাত বাবা বৈদ্যনাথধাম (দেওঘর) ও বাবা বাসুকীনাথধামে...

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে পুনর্নির্মিত পিস্কা ও মুরি রেলস্টেশনের সূচনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭৫টি পুনর্নির্মিত রেলস্টেশনের...

Read More