সুইজারল্যান্ডে মার্কিন-ইরান বৈঠক স্থগিত, লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জনের মৃত্যু

সকাল সকাল ডেস্ক

জেনেভা/বেইরুত : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনা স্থগিত করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তির ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক হামলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

আমেরিকান নিউজ চ্যানেল এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের মধ্যে হওয়ার কথা থাকা আলোচনা স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে আলোচনায় সহায়তা করতে সুইজারল্যান্ড প্রস্তুত রয়েছে। বার্গেনস্টকে এ সংক্রান্ত প্রস্তুতির কাজ চলছে। বর্তমানে এর বাইরে আর কোনো তথ্য নেই।”

সুইস মন্ত্রণালয় জানিয়েছে, হোয়াইট হাউস বৃহস্পতিবার গভীর রাতে ঘোষণা করেছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে হওয়া সমঝোতা (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাবেন না। এর ফলে সুইস সরকারের বৈঠকের প্রস্তুতি ভেস্তে গেছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার সুইজারল্যান্ডে প্রাথমিক আলোচনার জন্য বৈঠক করবে। এই বৈঠকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের কর্মকর্তারাও অংশ নেওয়ার কথা ছিল। বৈঠকটি লুসার্নের কাছে একটি রিসোর্ট এলাকা বার্গেনস্টকে হওয়ার সম্ভাবনা ছিল।

চ্যানেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের ১১টি আলাদা শহর ও গ্রামে রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা প্রাথমিক এবং চলমান হামলার কারণে উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে রাতভর অভিযানের সময় চারজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More