সকাল সকাল ডেস্ক
মুম্বই: টানা পাঁচটি লেনদেন ধরে উঠতে থাকা শেয়ার বাজার শুক্রবার ধসের মুখে পড়ল। সেনসেক্স ও নিফটি৫০-সহ একাধিক সেক্টরাল ইনডেক্সের গ্রাফ রয়েছে লাল। আইটি স্টকগুলিও এ দিন ধসে গিয়েছে। দুপুর গড়ানোর আগেই সেনসেক্স ৮০০ পয়েন্টের বেশি খুইয়ে নেমে যায় ৭৬,৬০০ অঙ্কে। নিফটি ২০০ পয়েন্ট পড়ে চলে যায় ২৩,৯৫০-এর নীচে।
সেনসেক্স ও নিফটি৫০-র পতনের দিনেও স্মল ক্যাপ ইনডেক্সগুলির গ্রাফ সবুজ রয়েছে। স্মল ক্যাপ ইনডেক্সগুলি ০.২০ শতাংশের আশপাশে বেড়েছে। যদিও মিড ক্যাপ ইনডেক্সগুলির গ্রাফ লাল রয়েছে। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, পতনের অন্যতম কারণ আমেরিকার বাজারে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাকসেনচার-এর শেয়ার দর ১১ শতাংশ পড়া। এর ধাক্কায় প্রভাব পড়েছে ভারতে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের দামে। একাংশের অবশ্য দাবি, টানা পাঁচটি লেনদেনে বাজার ওঠার পরে এ দিন বহু লগ্নিকারী হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তুলতে নামেন।
No Comment! Be the first one.