ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল, আল নাজমাকে হারিয়ে সৌদি প্রো লিগে শীর্ষস্থানে আল নাসর

সকাল সকাল ডেস্ক

রিয়াদ : সৌদি প্রো লিগে শুক্রবার আল নাজমার বিপক্ষে ৫-২ গোলের জয়ের পর আল নাসর জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষস্থানে চলে এল। ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুটি গোল করেন। ইনজুরি থাকার জন্য পর্তুগিজ তারকা আল নাসরের আগের দুটি লিগ ম্যাচে খেলতে পারেননি, এমনকি গত মাসে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচগুলো থেকেও বাদ পড়েছিলেন।

২৭টি লিগ ম্যাচে মাত্র একবার জয় পাওয়া আল নাজমা, প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে রাকান আল তুলাইহির গোলে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায়। আল নাসর দ্রুত ম্যাচে ফিরে আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। আবদুল্লাহ আল হামদান এবং সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর ।

বিরতির পর খেলা শুরু হওয়ার দুই মিনিট পরেই আবার ফেলিপে কার্ডোসোর গোলে সফরকারী দল সমতা ফেরায়, কিন্তু ৫৬তম মিনিটে রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে আল নাসর আবার ম্যাচে ফিরে আসে। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। এবং এরপর অতিরিক্ত সময়ে মানে গোল করে জয় নিশ্চিত করেন। লিগে আল নাসরের টানা ১৩–তম জয় দলটিকে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিল , যা দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ছয় পয়েন্ট বেশি। আল হিলাল শনিবার আল তা’আউনের বিপক্ষে খেলবে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More