পাকিস্তানে পুলিশ ভ্যানে সন্ত্রাসী হামলা, ডিএসপি-সহ নিহত ৩ পুলিশকর্মী

সকাল সকাল ডেস্ক

ইসলামাবাদ: পাকিস্তান-এর খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় লাচি তহসিলের পুলিশ উপাধীক্ষক (ডিএসপি) আসাদ মাহমুদ-সহ তিনজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া হামলায় আরও চারজন আহত হয়েছেন।

রেডিও পাকিস্তান-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ২৪ ফেব্রুয়ারি কোহাট জেলার শকরদারা এলাকায় ঘটে। কোহাট পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত কোহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আসিফ আলি জারদারি। তিনি শহিদ ডিএসপি আসাদ মাহমুদ এবং নিহত অন্যান্য পুলিশকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এছাড়াও, শাহবাজ শরিফ এই সন্ত্রাসী হামলার কড়া নিন্দা করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। খাইবার পাখতুনখাওয়ার রাজ্যপাল ফয়সাল করিম কুন্দি এবং মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি-ও এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান জোরদার করা হয়েছে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More