আমডাঙার যুবক খুনের কিনারা, মূল অভিযুক্ত মুম্বই থেকে গ্রেফতার: জানালেন পুলিশ সুপার

সকাল সকাল ডেস্ক

বারাসাত, উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকায় যুবক খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার ১৮ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করে খুনের কিনারা করেছে তদন্তকারীরা। এই নিয়ে মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।গত ৩০ জানুয়ারি আমডাঙার রামপুর বাজার এলাকায় একটি ঘরের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ। ঘটনার পর থেকেই তদন্ত শুরু হয়। একাধিক সূত্র ধরে তদন্ত চালিয়ে পুলিশ মূল অভিযুক্তের খোঁজ পায় এবং তাকে মুম্বই থেকে গ্রেফতার করে আনে।শুক্রবার বারাসাত-এ আয়োজিত সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার জানান, পরিকল্পিতভাবেই ওই যুবককে খুন করা হয়েছিল। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। তিনি আরও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও বারাসাত এবং আমডাঙা থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হয়েছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More