সোমবার দেশীয় বাজারে সামান্য কমেছে সোনার দর

সকাল সকাল ডেস্ক

মুম্বই : দেশীয় বাজারে সোমবার সামান্য কমেছে সোনার দর। সোনার পাশাপাশি রুপোর দামে উল্লেখযোগ্য প্রতি কেজি ৭,০০০ টাকা পর্যন্ত কমেছে।

সোমবার দেশীয় সোনার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা থেকে ১ লক্ষ ৫৭ হাজার ৮৯০ টাকায় লেনদেন হচ্ছে। একইভাবে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৭৪০ টাকায় বিক্রি হচ্ছে।

একই সঙ্গে রুপোর দামে কেজি প্রতি প্রায় ৭,০০০ টাকার কমে গিয়েছে। সোমবার দিল্লির বাজারে রুপোর দাম প্রতি প্রায় ২ লক্ষ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এদিকে, সোমবার দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৮৯০ টাকা ও ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রাম দাম ১ লক্ষ ৪৪ হাজার ৭৪০ টাকা। মুম্বইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকা। আহমেদাবাদে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার, ৬৪০ টাকা। চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকা।

কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকা। ভোপালে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৬৪০ টাকা। লখনউয়ে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৮৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৭৪০ টাকা। পাটনায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৯০ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৬৪০ টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৮৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৭৪০ টাকা।

উল্লেখ্য, সোনা-রুপোর দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আন্তর্জাতিক বাজার, ট্রেড সম্পর্ক, শুল্ক, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ইকুইটি, বন্ড, মার্কিন ডলার -সহ একাধিক মার্কেট এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার। এই বিষয়গুলির জেরে সোনার দামে ওঠানামা দেখা যায়।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More