সকাল সকাল ডেস্ক।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর : কলকাতার কোথাও আর জল জমে নেই, বুধবার এমনই দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, এখন কোথাও জল জমে নেই। নীচু এলাকাতে কিছুটা জল রয়েছে, তবে সেখানেও জল কমতে চলেছে। বিজেপিকে কটাক্ষ করে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “লড়াই করে (ক্ষমতায়) আসুন। বাংলার জনগণই ঠিক করবে, মমতার সরকার হবে কি হবে না। জনগণ তাঁকে মুখ্যমন্ত্রী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হৃদয়ে বাস করেন।”
উল্লেখ্য, বুধবার সকালেও উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে ছিল। আবার কোথাও কোথাও জল নেমেছে। আপাতত ছন্দে ফেরার চেষ্টায় কল্লোলিনী কলকাতা। ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবাও।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.