নারায়ণগড়ে কর্মসূচিতে তালাবন্দি বিডিও, শুভেন্দুর তীব্র কটাক্ষ

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ১০ সেপ্টেম্বর:
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিডিওকে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শেষ পর্যন্ত পুলিশকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। জনরোষ থেকে বাঁচতে বিডিওকে এলাকায় দৌড়াতে হয়।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই চাঞ্চল্যকর ঘটনা নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান – বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান। নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের জীবন বিপন্ন। গ্রামের মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ, অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না এবং অসুস্থ রোগীদের হাসপাতালে পাঠাতে হলে ডুলিতে তুলে নিতে হয়। প্রসূতি মায়েদের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। গ্রামের মানুষ যতবার দাবি জানিয়েছেন, ততবার সান্ত্বনা বাক্য ছাড়া কিছুই পাননি।”

দীর্ঘদিনের দাবি থাকা রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। পুজোর মুখে শুরু হওয়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে বিডিও যেতেই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দেন।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More