বিহারে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের ঘোষণা নীতীশের

সকাল সকাল ডেস্ক।

পটনা, ৮ জুলাই : রাজ্য সরকারের সমস্ত চাকরি ও পদে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল বিহারের নীতীশ কুমার সরকার। বিধানসভা ভোটের ঠিক আগে নীতীশের এই ঘোষণা স্পষ্টতই মহিলা ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে। তবে সরকারি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই সুবিধা পাবেন শুধুমাত্র বিহারের ভূমিকন্যারা। বিহারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়লেন নীতীশ কুমার।

এছাড়া বিহারের যুব সম্প্রদায়কে আরও বেশি সুযোগ দিতে ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে বিহার যুব কমিশন গঠনে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বেসরকারি ক্ষেত্রে চাকরিতে রাজ্যের যুব সম্প্রদায় যাতে অগ্রাধিকার পান তাতে নজরদারির পাশাপাশি রাজ্যের বাইরে পড়তে বা চাকরি করতে যাওয়া তরুণদের স্বার্থ সুরক্ষিত রাখবে এই কমিশন।

Read More News

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More