আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, চালু দুটি আপৎকালীন নম্বর

সকাল সকাল ডেস্ক।

আহমেদাবাদ : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে একটি বিমান। ঘটনাটি দুপুর ১টা থকে ২টোর মধ্যে হয়েছে। দুর্ঘটনায় ‍বহুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাট সরকার একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং দুটি আপৎকালীন নম্বর (০৭৯-২৩২-৫১৯০০ এবং ৯৯৭৮৪০৫৩০৪) চালু করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। লন্ডনগামী উড়ানে ২৪২ জন যাত্রী ছিলেন, জানিয়েছে গুজরাট পুলিশ।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More