পানাগড় স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ২৬ আগস্ট :

“পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে জলের তলায় স্বাস্থ্য পরিষেবা। এটাই কি রাজ্যের বিশ্বমানের পরিষেবার মডেল?” মঙ্গলবার ছবি-সহ সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “দেখুন,পানাগড় স্বাস্থ্যকেন্দ্রের ভয়াবহ অবস্থা, যেখানে রোগী সমেত গোটা ওয়ার্ডই ভাসছে নোংরা জলে। এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে চিকিৎসা, যেখানে আরোগ্য লাভের বদলে জীবাণু সংক্রমণের ঝুঁকিই পদে পদে। স্বাস্থ্যকর্মীরা বাধ্য হচ্ছেন এই নোংরা জলের মধ্যে দাঁড়িয়েই রোগীদের পরিষেবা দিতে, যা তাঁদের নিজেদের স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক।

তৃণমূল সরকারের লাগাতার দুর্নীতি ও চূড়ান্ত অবহেলায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আজ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবাটুকু থেকেও বঞ্চিত। যেখানে কোটি কোটি টাকা স্বাস্থ্যখাতে খরচের কথা বলা হয়, সেখানে পানাগড়ের এই ছবি সরকারের সমস্ত দাবিকে মিথ্যে প্রমাণ করে দিচ্ছে। এই লজ্জা রাখার জায়গা কোথায়?”

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More