সোমনাথ গুপ্ত,
দুর্গাপুর : রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিকেলস কারখানা ২০১৯ সালে বন্ধ হয়ে যায়। কিন্তু কারখানার রক্ষনাবেক্ষণের জন্য প্রায় দুশো জন অস্থায়ী শ্রমিক কাজ করে চলেছেন আজও। টানা ছ মাস ধরে জল যন্ত্রনায় জেরবার এই অস্থায়ী শ্রমিকদের পরিবার পরিজন, ২২ দিন হলো পরিস্তিতি আরো ভয়ঙ্কর হয়েছে। বারবার বলার পর কর্তৃপক্ষ গা না করাতে বৃহস্পতিবার মহিলারা চলে আসেন কারখানার গেটের সামনে, শুরু করেন গেটের সামনে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ। যতক্ষণ দাবী না মিটছে ততক্ষন আন্দোলন জারি রাখার হুশিয়ারী দেন শ্রমিক পরিবারের সদস্যরা। জলের জন্য টাকা নেওয়ার পরও কেন জল দিচ্ছে না কর্তৃপক্ষ? এই প্রশ্ন তুলে সরব হয় আন্দোলনকারীরা। শেষে ঘন্টা খানেক আন্দোলন চলার পর পুলিশের মধ্যস্ততায় শেষে কর্তৃপক্ষ কথা দেয় খুব তাড়াতাড়ি সমস্যা মিটবে।
এইদিকে এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। প্রয়োজনে দুর্গাপুর নগর নিগম থেকে সমস্যা মেটানোর চেষ্টা হবে, তবে বিরোধীরা যেন এই সমস্যায় ইন্ধন না দেয় প্রতিক্রিয়া তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়ের। শাসক দলকে পাল্টা কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের।
সব মিলিয়ে গোটা ঘটনায় বৃহস্পতিবার সকালে নিমেষে উতেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর কেমিকেলস কারখানার সামনে।
No Comment! Be the first one.