গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপে আপাতত শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্র

সকাল সকাল ডেস্ক

দাভোস : গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পরই এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ন্যাটোর সঙ্গে যৌথ সহযোগিতার বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। এই সমঝোতার ভিত্তিতেই ১ ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপ করা হবে না বলে তিনি স্পষ্ট করেন।

জানা গেছে, গ্রিনল্যান্ড ও আর্কটিক এলাকায় রাশিয়া ও চিনের প্রভাব মোকাবিলাই এই সহযোগিতার মূল লক্ষ্য। ন্যাটো মুখপাত্র জানান, খুব শিগগিরই ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

ডেনমার্কের বিদেশমন্ত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More