সোমবার সকালেই পতন শেয়ার সূচকে

সকাল সকাল ডেস্ক

মুম্বই: ভূ-রাজনৈতিক দোলাচলের জেরে অস্থির হয়ে উঠেছে বাজার। হরমুজ অবরোধ, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ফলে সোমবার সকালে সূচক খুলতেই বড় পতন চোখে পড়ল। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে এক লাফে প্রতি ব্যারেল ১০২.২৯ ডলার থেকে ১০৩ ডলারের উপরে পৌঁছেছে। এর জেরে, এ দিন সকালে বাজার খোলার সঙ্গে-সঙ্গে সেনসেক্স ১৬১৩.০৯ পয়েন্ট পড়ে ৭৫,৯৩৭.১৬-এ পৌঁছয়। নিফটি ৪৯৫ পয়েন্ট পড়ে ২৩,৫৫৫.৬০-এ পৌঁছয়। এ ছাড়া, ডলারের চাহিদা বাড়ায় আরও কমল টাকার দাম। এ দিন লেনদেনের শুরুতেই ৪৯ পয়সা বেড়ে ডলারের দাম দাঁড়ায় ভারতীয় মুদ্রায় ৯৩.৩২ টাকা।

এ দিন শুরুর লেনদেনেই বাজারের চিত্র ছিল স্পষ্টভাবে নেতিবাচক। দেশের শেয়ারবাজারে ২,৪০৯টি শেয়ার পড়েছে, বিপরীতে বেড়েছে মাত্র ২৭৫টি। অপরিবর্তিত থেকেছে ৫৯টি শেয়ার। ফলে বাজারজুড়ে বিক্রির চাপই বেশি চোখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে অনিশ্চয়তাই এই পতনের মূল কারণ।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More