সকাল সকাল ডেস্ক
করাচি: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ল পাকিস্তানের নাগরিকরা। রবিবার করাচিতে খামেনেইকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভের সময় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার মাই কোলাচি রোডে মার্কিন কনস্যুলেটের কাছে সুরক্ষা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
সিএইচকে-র ডাঃ মোহাম্মদ সাবির মেমন জানিয়েছেন, মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ১০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। “বন্দুকের গুলিতে” আহতদের সকলেরই মৃত্যু হয়েছে। শনিবার তেহরানে মার্কিন-ইজরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা হত্যার পর এই বিক্ষোভ শুরু হয়।
No Comment! Be the first one.