লা লিগা: বের্নাবেউয়ে রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা

সকাল সকাল ডেস্ক

সান্তিয়াগো :সান্তিয়াগো বের্নাবেউয়ে শুক্রবার রাতে লা লিগা রিয়াল মাদ্রিদ ও জিরোনার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল। কিছুক্ষণ পরই দুর্দান্ত গোলে সমতা ফেরান তমাস লেমা।

উল্লেখ্য,লা লিগায় গত রাউন্ডে মায়োর্কার মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে একই ব্যবধানে হেরেছিল তারা। আগামী বুধবার ফিরতি লেগের আগে জয়ে ফেরা হল না রিয়াল মাদ্রিদের। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য রিয়াল শট নেয় মোট ২২টি, যার ৯টি ছিল লক্ষ্যে। জিরোনার ১০ শটের ২টি লক্ষ্যে ছিল।

৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সিলোনা ৭৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষস্থানে। এখন এস্পানিওলের বিপক্ষে জিতে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার হাতছানি শিরোপাধারীদের সামনে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

রথযাত্রা মহোৎসবে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, জগন্নাথপুর মন্দিরকে পর্যটনের নতুন পরিচয় দেওয়ার ঘোষণা

ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৃহস্পতিবার রাজধানী রাঁচির...

ভারত টেক্স ২০২৬-এ নজর কাড়ল ঝাড়খণ্ডের বাঁশ-নির্মিত স্টিলের বোতল ও মগ, আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি/রাঁচি: নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ভারত টেক্স ২০২৬-এর তৃতীয় দিনেও...

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মিস ইউনিভার্স ঝাড়খণ্ড-২০২৬ বিজয়ী দীপালি রিয়ার

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বৃহস্পতিবার রাঁচির কাঁকে রোডে অবস্থিত মুখ্যমন্ত্রীর...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক, রেল, অর্ধপরিবাহী শিল্প, মোবাইল উৎপাদন...

Read More