শান্তি আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছল ইরানের প্রতিনিধিদল

সকাল সকাল ডেস্ক

ইসলামাবাদ: ইরানের প্রতিনিধিদল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পাকিস্তানে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধিদলও রওনা দিয়েছে ইসলামাবাদের উদ্দেশে। দু’সপ্তাহের যুদ্ধবিরতির মাঝে এ বার আলোচনায় বসছে আমেরিকা এবং ইরান। বৈঠকের আয়োজন করছে পাকিস্তান।

ইরানের প্রতিনিধিদল শুক্রবার রাতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। দলের নেতৃত্বে আছেন দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার আগেই কিছু পূর্বশর্তের কথা মনে করিয়ে দিয়েছিলেন কালিবাফ। জানিয়েছিলেন, ওই শর্তগুলি না-মানলে কোনও আলোচনাই হবে না। কালিবাফ জানিয়েছেন, সমঝোতার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছা রয়েছে। তবে আমেরিকাকে তাঁরা একেবারেই বিশ্বাস করেন না।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে প্রতিনিধিরা পাকিস্তানের বৈঠকে যোগ দেবেন। ভান্স জানিয়েছেন, তিনি সমঝোতার বিষয়ে আশাবাদী। তাঁর কথায়, ‘‘আমরা আশাবাদী। তবে ইরান যদি আমাদের সঙ্গে খেলতে চায়, ওরা দেখবে আমাদের প্রতিনিধিদলও খুব একটা সুবিধার নয়।’’

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More