কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের দাপুটে জয়

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন : বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে রবিবার রাতে একেবারে ভিন্ন একাদশ নামিয়েও দারুণ পারফরম্যান্স দেখিয়ে কলম্বিয়ার বিরুদ্ধে জয় তুলে নিল ফ্রান্স।

কিলিয়ান এমবাপে সহ বেশ কিছু তারকাকে একাদশে রাখেননি কোচ দেশম। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে এমবাপে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুরুতে দুই দলই সমানতালে লড়াই করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ফ্রান্স।

২৯ মিনিটে প্রথম গোলটি করেন দিসায়ের দুয়ে। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল দিয়াসের প্রথম গোল। এরপর ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম।

এরপর দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্রান্স। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন দুয়ে। তারপর কোচ দুয়েকে তুলে নেন। তার পরিবর্তে মাঠে নামেন এমবাপে।

অন্যদিকে কলম্বিয়া একটি মাত্র গোল শোধ করে ৭৭ মিনিটে, জন আরিয়াস।

ম্যাচে সামগ্রিকভাবে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সহজ জয় তুলে নিল ফ্রান্স।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

রথযাত্রা মহোৎসবে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, জগন্নাথপুর মন্দিরকে পর্যটনের নতুন পরিচয় দেওয়ার ঘোষণা

ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৃহস্পতিবার রাজধানী রাঁচির...

ভারত টেক্স ২০২৬-এ নজর কাড়ল ঝাড়খণ্ডের বাঁশ-নির্মিত স্টিলের বোতল ও মগ, আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি/রাঁচি: নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ভারত টেক্স ২০২৬-এর তৃতীয় দিনেও...

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মিস ইউনিভার্স ঝাড়খণ্ড-২০২৬ বিজয়ী দীপালি রিয়ার

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বৃহস্পতিবার রাঁচির কাঁকে রোডে অবস্থিত মুখ্যমন্ত্রীর...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক, রেল, অর্ধপরিবাহী শিল্প, মোবাইল উৎপাদন...

Read More