চ্যাম্পিয়ন্স লিগ: ভিনিসিউসের জোড়া গোল, ম্যানচেস্টার সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ

সকাল সকাল ডেস্ক

ম্যানচেস্টার : শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানের জয় পেয়ে পরের ধাপে পা রাখল প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ভিনিসিউস জুনিয়র জোড়া গোল করেন। পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিউস।গোললাইনে হাত দিয়ে বল ঠেকিয়ে ছিলেন সিটির বার্নার্দো সিলভা। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেওয়ার পাশাপাশি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি। ফলে প্রথমার্ধের অর্ধেক সময় ১০ জনের দলে হয়ে যায় সিটি। এরপর ৪১ মিনিটে ১-১ করেন সিটির আর্লিং হলান্ড। এরপর যোগ করা সময়ে আরেক গোল করে ব্যবধান গড়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জিতেছিল। এনিয়ে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল টানা তৃতীয় মরসুমে সিটিকে ছিটকে দিয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের পথে আরেক ধাপ এগিয়ে গেল।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More