আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক, মস্কোয় আমন্ত্রণ মার্কিন প্রেসিডেন্টকে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল নৌকা, মৃত্যু অন্তত ৬৮ জনের
সকাল সকাল ডেস্ক সানা: ইয়েমেন উপকূলের কাছে সমুদ্রে উল্টে গেল পরিযায়ী শ্রমিকদের নৌকা। এই ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ৭৪ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে মাত্র ১২ জনকে। ইয়েমেনের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। রবিবার ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। সে দেশের আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি। সেই সময় নৌকায় ছিলেন ১৫৪ জন। তাঁদের প্রত্যেকেই ইথিওপিয়ার বাসিন্দা। নৌকা উল্টে যাওয়ার পরেই এডেন উপসাগরে তল্লাশি অভিযান শুরু হয়। নৌকাডুবিতে এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, মৃত এক, আহত ১১
সকাল সকাল ডেস্ক মস্কো : মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রিবাহী বাসের। সোমবার সকালে রাশিয়ার লেনিনগ্রাদ এলাকার এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১১। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। জানা গেছে, ট্রেন আসা সত্ত্বেও বাসের চালকই ভুল করে লাইনের উপরে বাসটি নিয়ে চলে আসেন। ট্রেনচালক ইমার্জেন্সি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো যায়নি। হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই
শনিবার রাতে ইসলামাবাদের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মাধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘে বার্তা ভারতের, সংলাপ ও কূটনীতিতেই জোর
রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পি. প্যালেস্টাইন-সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক উন্মুক্ত আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপন করেছেন।
রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল, সবার মৃত্যুর আশঙ্কা
রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আন্তোনভ আন-২৪ বিমানের।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, ফের দাবি ট্রাম্পের
“আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি”, ফের একবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঢাকার স্কুলে বিমান ভেঙে মৃত্যু বেড়ে ২৭, চেনা যাচ্ছে না অনেককেই
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে (স্থানীয় সময়) আচমকাই ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার একটি বিমান।
গাজায় হু-র গুদামে ইজরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ
গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র গুদামে হামলার অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে।
জোড়া ভূমিকম্প আফগানিস্তানে, কেঁপে উঠল মায়ানমারও
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার ভোররাত ১.২৬ মিনিট ও ২.১১ মিনিট নাগাদ ৪.২ ও ৪.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।