ব্যয়বহুল মার্কিন এইচ-১বি ভিসা, দিতে হবে এক লক্ষ ডলার
সকাল সকাল ডেস্ক। ওয়াশিংটন শুক্রবার নতুন এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। তাতে বলা হয়েছে, এ বার থেকে এইচ-১বি ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে সে দেশের সরকার। এইচ-১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন। ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ না করলেও তবে এমন মোটা অঙ্কের মূল্য তিনি ধার্য করলেন, যাতে কোনও সংস্থা এমন কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ট্রাম্পের এই নতুন নির্দেশের পরে সমস্যায় পড়তে পারেন সে দেশে কাজ করতে যাওয়া দক্ষ ভারতীয়রাও। গত বছর এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতীয়রা। গত বছর এই ভিসার ৭১ শতাংশ পেয়েছিলেন ভারতীয় কর্মীরা। তারপর ১১ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে ছিল চিন। ফলে এইচ-১ বি ভিসার জন্য ফি এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায়, ভারত-সহ বিশ্বের অন্য দেশগুলি থেকে আমেরিকায় কর্মী নিয়োগে কোম্পানিগুলি কতটা উৎসাহী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
চীনা রাষ্ট্রপতি জিনপিং-এর সঙ্গে আজ কথা বলবেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প, টিকটক নিয়ে সম্ভাব্য চুক্তি
ব্রিটেন সফরে থাকা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শুক্রবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে সামাজিক যোগাযোগ
নেপালে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন তিন মন্ত্রী
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি-র মন্ত্রিসভার মন্ত্রীরা সোমবার শপথ নিয়েছেন
রাশিয়ার কামচাটকা উপকূলে ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা
রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূলে শনিবার অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প
ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড, রায়ে হতাশ ট্রাম্প
ব্রাজিলের সুপ্রিম কোর্ট দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে ২০২২ সালের নির্বাচন পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত
মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ, তিনজনের মৃত্যু, ৭০ আহত
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ইজটাপালাসায় বুধবার হাইওয়ে আন্ডারপাসে একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন
নেপালে বিক্ষোভ-আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৩১
নেপালে সরকার-বিরোধী যুব সম্প্রদায়ের বিক্ষোভ-আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১
অশান্ত নেপাল সেনার দখলে, চলছে শান্তি ফেরানোর চেষ্টা
নিয়ন্ত্রণ নেওয়ার পরে নেপালে শান্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে বন্ধ পোল্যান্ডের এয়ারপোর্ট
লক্ষ্য ছিল ইউক্রেন, কিন্তু প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ল রুশ ড্রোন। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হল দেশের চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরও