পরম সুন্দরী মুক্তির পর বক্স অফিসে সাফল্য
সকাল সকাল ডেস্ক। মুম্বই, ১ সেপ্টেম্বর : পরিচালক তুষার জালোটার পরিচালিত ছবি পরম সুন্দরীর হাত ধরে বলিউডে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২৯ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। দিন যত পেরিয়েছে , ছবির আয়ের পরিমাণও বেড়েছে। মুক্তির প্রথম দিন ছবিটি ৭.২৫ কোটি টাকা আয় করলেও, দ্বিতীয় দিনে আয়ের পরিমান বেড়ে দাঁড়ায় ৯.২৫ কোটি টাকা। তিনদিনে ছবিটি মোট আয় করে ২৬.৭৫ কোটি টাকা। প্রযোজক মহল জানিয়েছে , সব মিলিয়ে ছবিটির বাজেট ছিল ৪৫ কোটি টাকা। উল্লেখ্য , সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে রেঞ্জি পানিকার, সিদ্ধার্থ শঙ্কর, মনজোত সিং, সঞ্জয় কাপুর এবং ইনায়েত ভার্মার মতো অভিনেতাদের। ছবিতে সিদ্ধার্থকে দিল্লির ব্যবসায়ীর ভূমিকায় এবং জাহ্নবীকে কেরলের এক শিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। পর্দায় তাদের জমজমাট রসায়ন মন কেড়েছে দর্শকদের।
নুসরত জাহানের ‘রক্তবীজ ২’ আইটেম গান: দর্শকও, যশ দাশগুপ্তও মুগ্ধ
সকাল সকাল ডেস্ক। কলকাতা‘রক্তবীজ ২’ সিনেমার একটি আইটেম গানের মুক্তি নিয়েই আলোচনায় এলেন অভিনেত্রী নুসরত জাহান। গানের জনপ্রিয় কলি “অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেওনা…” বর্তমানে দর্শকের মধ্যে মিম ও কথোপকথনের অংশ হিসেবে ছড়িয়ে পড়েছে। নুসরত বলেন, “আমি বিষয়টি ক্রিয়েটিভ এবং এস্থেটিক দিক থেকে দেখছি। একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার কোনো অসুবিধা নেই।” কয়েক মাস ধরেই নুসরত ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে। টলিপাড়ায় জোর জল্পনা চলছে যে, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের ভাঙন হয়েছে। এই আইটেম গানের প্রসঙ্গে নুসরত জানালেন, “এই গান মুক্তির পর যশ দেখেছে এবং প্রশংসা করেছেন। এর আগেও আমি আইটেম ডান্স করেছি, এবং দর্শক এই নতুন আইটেম গানকে ইতিমধ্যেই পছন্দ করছে।” পুজোর ছবিতে ‘রক্তবীজ ২’-এর এই আইটেম গান গুরুত্বপূর্ণ মোচড়ের সময়ে দর্শকের সামনে আসবে। নুসরত তার ব্যক্তিগত জীবন নিয়েও গুঞ্জনকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সব কিছু সামলাচ্ছেন। তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, “অর্ডার ছাড়া বর্ডার পার করলে ব্যক্তিগত জীবনে প্রবেশ নিষেধ।”
অ্যাকশন, রোমান্স আর নতুন জুটি আল্লু–দীপিকা
সকাল সকাল ডেস্ক। রাঁচি – মুম্বাই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউডের দীপিকা পাডুকোনকে একসঙ্গে দেখার জন্য বড়পর্দার দর্শকদের মধ্যে উৎসাহ বেড়েছে। পরিচালক অ্যাটলির প্যান-ইন্ডিয়া প্রজেক্ট ‘AA22xA6’-তে এই জুটি প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সূত্রের খবর, খুব শিগগিরিই ছবির শুটিং শুরু হবে এবং দীপিকা এই প্রজেক্টের জন্য টানা ১০০ দিনের শিডিউল দিয়েছেন। ‘পিঙ্কভিলা’র একটি সূত্র জানিয়েছে, “দীপিকা ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু করেছেন এবং নভেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ১০০ দিনের এই শিডিউলে মূলত নাটকীয় ও অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। আল্লু অর্জুনের সঙ্গে তাঁর জুটি দর্শকদের কাছে এক নতুন রূপে দেখা যাবে।” ছবিতে দীপিকাকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে। তার জন্য বিশেষ পোশাক এবং অস্ত্র ডিজাইন করা হচ্ছে। এছাড়াও, আল্লু অর্জুন এবং দীপিকা দু’জনেই একাধিক চরিত্রে অভিনয় করবেন। শুটিং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পেতে পারে। আল্লু অর্জুন এই ছবিকে নিজের ক্যারিয়ারের অন্যতম মর্যাদাপূর্ণ কাজ হিসেবে দেখছেন। অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুনের এটি প্রথম প্রজেক্ট। আল্লু সম্প্রতি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর কাজ শেষ করেছেন। এই ছবিটি বিশাল বাজেটে তৈরি হচ্ছে এবং প্যান-ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে। এতে থাকবে অ্যাকশন, রোমান্স এবং ইমোশনাল ড্রামার মিশ্রণ। দীপিকা মা হওয়ার পর ক্যামেরার সামনে ফিরছেন ‘কিং’ এবং অ্যাটলির এই ছবি দিয়ে। ২০২৬ সালের শেষের দিকে তিনি উভয় ছবির শুটিং একসঙ্গে সামলাবেন। অন্যদিকে, আল্লু অর্জুনকে সম্প্রতি ‘পুষ্পা ২: দ্য রুল’-এ দেখা গেছে। তাঁর ‘পুষ্পা রাজ’ চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এছাড়া তিনি ত্রিভিক্রম শ্রীনিবাসের একটি সোশিও-পৌরাণিক ফ্যান্টাসি ছবিতে এবং বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ৩’-এও অভিনয় করবেন।
আরিয়ান খানের ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’: ববি দেওলের প্রশংসা-অভিযোগ
সকাল সকাল ডেস্ক। মুম্বাই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় দ্য ব্যান্ডস অফ বলিউড সিরিজে ববি দেওল অভিনয় করেছেন। ট্রেলার লঞ্চে ববি বলেন, আরিয়ান অনেক চাপ দিয়েছেন, একাধিক টেক নিতে বাধ্য করেছেন। সিরিজটি ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে। কাস্ট: ববি দেওল, সাহার, লক্ষ্য, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদী, গৌতমী কাপুর।
ষষ্ঠ দিনে বক্স অফিসে কুলি বনাম ওয়ার ২: কে এগিয়ে?
সকাল সকাল ডেস্ক। মুম্বাই বর্তমানে দেশের সিনেমা হলে প্রতিযোগিতায় আছে রজনীকান্তের কুলি এবং হৃতিক-জুনিয়র এনটিআরের ওয়ার ২। কুলির কালেকশন: ৬ষ্ঠ দিনে প্রায় ৯.৫০ কোটি টাকা, মোট ২১৬ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার বেশি। ওয়ার ২-এর কালেকশন: ষষ্ঠ দিনে প্রায় ৮.২৫ কোটি টাকা, মোট ভারতের আয় ১৯২.৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী মোট আয় ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। সংক্ষেপে: কুলি দেশীয় বাজারে সামান্য এগিয়ে।
৩০ বছর পর মিঠুন-রজনীকান্ত একসঙ্গে : ‘জেলর ২’ আসছে
সকাল সকাল ডেস্ক। মুম্বাই প্রায় ৩০ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হতে চলেছেন মিঠুন চক্রবর্তী ও রজনীকান্ত। ‘জেলর’ ছবির দ্বিতীয় অংশ জেলর ২-এ দেখা যাবে এই দুই সুপারস্টারকে। কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে; মিঠুন এই সপ্তাহে শ্যুটিং শুরু করেছেন, রজনীকান্তও শীঘ্রই যোগ দেবেন। প্রসঙ্গ:রজনীকান্তের প্রথম অংশ জেলর ২০২৩ সালে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। শ্যুটিং হবে চেন্নাইসহ দেশের বিভিন্ন জায়গায়।
‘জলিএলএলবি৩’-এ বিচারবিভাগকে অসম্মান : অক্ষয়-কুমার-আরশাদ-সুভাষ কাপুরকে আদালতে সমন
সকাল সকাল ডেস্ক। পুনে পুনের একটি দেওয়ানি আদালত অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং পরিচালক সুভাষ কাপুরকে তাদের আসন্ন সিনেমা জলি এলএলবি ৩-তে বিচার বিভাগকে অসম্মান করার অভিযোগে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে। অভিযোগকারী আইনজীবী ওয়াজেদ রহিম খান বলেন, সিনেমায় বিচারকদের ‘মামা’ বলা হয়েছে এবং আইনি পেশাকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। আদালত তিনজনকে ২৮ অক্টোবর সকাল ১১টায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। ছবির পটভূমি:জলি এলএলবি ৩ কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ। প্রথম অংশ ২০১৩ সালে, দ্বিতীয় অংশ ২০০ কোটি টাকার বেশি আয় করেছিল। এবার অক্ষয় ও আরশাদ উভয়েই প্রধান ভূমিকায়, পরিচালক সুভাষ কাপুর এবং প্রযোজক স্টার স্টুডিও ১৮। ছবিটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর ২০২৫।
বিগ বস জয়ী এলভিশ যাদবের বাড়িতে গুলি, আতঙ্কে পরিবার
সকাল সকাল ডেস্ক। মুম্বাই ; গুরুগ্রামের ইউটিউবার ও বিগ বস ওটিটি জয়ী এলভিশ যাদবের বাড়িতে গুলি চালাল দুষ্কৃতীরা। রবিবার ভোরে তিনটি বাইকে করে কিছু মুখোশধারী দুষ্কৃতী এসে প্রায় ১০–১২ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। বাড়ির প্রথম তলে বুলেট লাগে, তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। ঘটনার সময় বাড়িতে ছিলেন এলভিশের পরিবারের সদস্য ও কেয়ারটেকার। পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলভিশের বাবা জানিয়েছেন, “আমরা তখন ঘুমাচ্ছিলাম। বাইকে করে তিনজন আসে, গুলি চালায়, তারপর পালিয়ে যায়।” প্রসঙ্গত, ইউটিউব তারকা এলভিশ ২০২৩ সালে বিগ বস ওটিটি জয় করেছিলেন। তিনি একাধিক মিউজিক ভিডিও ও সিনেমায় কাজ করেছেন। তবে গত বছর একটি রেভ পার্টি থেকে তাঁকে গ্রেফতার করেছিল নয়ডা পুলিশ, অভিযোগ ছিল সাপের বিষ সরবরাহের সঙ্গে যুক্ত থাকার। পরে তিনি জামিনে ছাড়া পান।
‘ধূমকেতু টু’ আটকানো যাবে না, মত কৌশিক গঙ্গোপাধ্যায়ের
সকাল সকাল ডেস্ক। কলকাতা ; স্বাধীনতা দিবসের মরসুমে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘ধূমকেতু’ ফের আলোচনায়। ছবিটি তৈরি হয়েছিল দশ বছর আগে, তবে মুক্তি পায় এবারই। দেব-শুভশ্রী অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির শেষে ‘কাহিনি অসমাপ্ত’ লেখা দেখে দর্শকদের মধ্যে প্রশ্ন জাগে—কবে আসবে ‘ধূমকেতু টু’? সম্প্রতি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমার কাজ ছিল কাহিনি অসমাপ্ত লিখে দেওয়া। সেটাই করেছি। তবে এখন যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে মনে হয় না ছবির দ্বিতীয় ভাগ আটকে রাখা যাবে।” দেব-শুভশ্রী বাংলা সিনেমার অন্যতম সফল জুটি হলেও, তাঁরা এখনও পর্যন্ত মাত্র ছ’টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই ছবির প্রচারে ব্যক্তিগত দূরত্ব ভুলে আবার একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায় স্পষ্ট, তিনি দ্বিতীয় ভাগ করতে প্রস্তুত। তবে কবে শুটিং শুরু হবে, তা এখনও স্থির হয়নি। ফলে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ।
বয়স নিয়ে কটাক্ষে আঘাত, মুখ খুললেন মালাইকা অরোরা
সকাল সকাল ডেস্ক। মুম্বাই ; নিজের শরীর ও ব্যক্তিত্ব নিয়ে সবসময়ই আত্মবিশ্বাসী থেকেছেন মালাইকা অরোরা। বডি পজিটিভিটি নিয়ে বলিউডে তিনি সবসময়ই উদাহরণ স্থাপন করেছেন। তবে সম্প্রতি তিনি জানালেন, বয়স নিয়ে হওয়া কটাক্ষ তাঁকে আঘাত করে। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, “‘বুড়ি’ বলে ডাকা সত্যিই খুবই অসংবেদনশীল। মাঝে মাঝে এগুলোকে একেবারে উপেক্ষা করা যায় না। আমার কাছে বিষয়টা আবেগে আঘাত করে।” তিনি আরও যোগ করেন, “মানুষ বাইরের দিকটাই দেখে, ভাবে আমি সবসময়ই খুশি। কিন্তু অনেক সময় ভেতরে কিছু মন্তব্য আপনাকে ট্রিগার করতে পারে।” তবে নেতিবাচক মন্তব্যকে শক্তিতে রূপান্তরিত করার কৌশল শিখে নিয়েছেন তিনি। মালাইকা বলেন, “এগুলোকে উদাহরণ হিসেবে দেখা উচিত—যেখানে আপনি নিজেকে পাল্টে নিতে চান।” নিজের ছেলে আরহানকে তিনি উল্লেখ করেছেন ‘সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম’ হিসেবে। মালাইকার ভাষায়, “ও সবসময় বলে—‘এতে কী হয়েছে মা? কেন তুমি প্রভাবিত হচ্ছ?’ ওর এই কথাগুলো আমায় ইতিবাচকভাবে ভাবতে শেখায়।”