সকাল সকাল ডেস্ক
বামাকো (মালি): উত্তর মালির টিম্বুকটু এলাকায় নাইজার নদীতে একটি ফেরি নৌকা চट्टানে ধাক্কা লেগে ডুবে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিহতদের স্বজনদের সূত্রে মঙ্গলবার এই তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার ডিরে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত সরকারি ভাবে মৃত্যুর সংখ্যা ঘোষণা করা হয়নি। তবে স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি আলকাইদি তুরে জানান, দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আমেরিকার এবিসি নিউজ চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, ডিরে শহরের বাসিন্দা মুসা আগ আলমোবারক ত্রাওরে জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনি তাঁর পরিবারের ২১ জন সদস্যকে হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নৌকাটিতে মূলত কৃষকেরা ছিলেন। দুর্ঘটনাটি রাতের দিকে ঘটে। আল-কায়েদা জঙ্গিদের হামলা ঠেকাতে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় রাতে নৌকা ভেড়ানো নিষিদ্ধ। ত্রাওরে জানান, নৌকার চালক সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাননি এবং অন্য একটি জায়গায় তীরে ভেড়ানোর চেষ্টা করেন। সেই সময় নৌকাটি চট্টানে ধাক্কা খেয়ে ডুবে যায়।
উল্লেখ্য, মালি দীর্ঘদিন ধরে প্রতিবেশী বুর্কিনা ফাসো ও নাইজারের সঙ্গে মিলিতভাবে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আল-কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন টিম্বুকটু এলাকায় সক্রিয় রয়েছে। নাইজার নদীতে ফেরি নৌকা দুর্ঘটনা নতুন নয়।
No Comment! Be the first one.