আইপিএলে ফের খুলছে বাংলাদেশের দরজা, নিলামে নাম লেখালেন ১১ ক্রিকেটার

সকাল সকাল ডেস্ক

মুস্তাফিজুর রহমানকে ঘিরে গত মরশুমের বিতর্কের পর ফের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৭ সালের আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। তবে সেই তালিকায় নেই মুস্তাফিজুর রহমান। এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান বদলেছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও খেলোয়াড়দের নাম নথিভুক্ত করার প্রস্তাব পাঠিয়েছে বিসিসিআই। সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়-সহ ১১ জন ক্রিকেটার। তবে তাঁদের মধ্যে কতজনকে ফ্র্যাঞ্চাইজিগুলি দলে নেয়, সেটাই এখন দেখার।

গত মরশুমে ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছিল। নিরাপত্তার প্রশ্ন তুলে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি জানিয়েছিল বাংলাদেশ। পরবর্তী সময়ে বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ায় তারা।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতি হয়েছে বলে সূত্রের খবর। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়েও আলোচনা চলছে। এই পরিস্থিতিতে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নাম নথিভুক্ত করার সুযোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিলামের তালিকায় স্টোকস, রয়েছেন শেহওয়াগ-পুত্রও

২০২৭ সালের আইপিএল নিলামের জন্য প্রাথমিকভাবে ১,২২০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। ভারতীয়দের তালিকায় রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীরও।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম আকর্ষণ ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। মেগা নিলামে অংশ না নেওয়া বিদেশি ক্রিকেটারদের মিনি নিলামে যোগদানের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও স্টোকসকে বিশেষ অনুমতি দিয়েছে বিসিসিআই বলে সূত্রের খবর। তাঁর প্রত্যাবর্তনে আইপিএলের আকর্ষণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

Read More